ভালোবাসা দুই
- শেখ মাফিজুল ইসলাম
লুকিয়ে থাকে লুকিয়ে আসে
লুকিয়ে ফোটে লুকিয়ে হাসে
ভালোবাসা;
লুকোন ঘরে লুকনো দ্বারে
লুকনো মনে বসত ক’রে
কতো আশা।
হৃদয় দিয়ে শক্তি দিয়ে
ভক্তি দিয়ে যত্ন নিয়ে
ক’জন বলো টিকিয়ে রাখে
ভালোবাসা।
সময় দারুণ দু:খ করুণ
চোখের কোনে বন্যা আনে;
গায়ের তাপে অশ্রু শোকায়
দিন বদলে জেনে শুনেও
নবীন-প্রবীণ পড়ছে ধোঁকায়।
পড়তেই হ’বে মনের রীতি
শুনতেই হবে মধুর গীতি।
মনের মধ্যে এ-কি দশা!
রাত দিন যে তবু ডাকে
সর্বনাশা ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।