শুকরিয়া
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা

যা কিছু সফলতা
সব ই তোমার দান
তোমার দয়া অফুরান
যা কিছু ব্যর্থতা
সবই আমার অজ্ঞতা।

আমি তো বার বার
চেয়েছি জিততে
হেরেছি তবুও যে
ভুলের বদৌলতে।

জিততে চাইনি যবে
মেনে নিয়েছি পরাজয়
আপনাতে হয়েছি মগ্ন
ঠিক তখনই তুমি
ভুল ভেঙ্গে দিয়ে
আমাকে জিতিয়ে দিলে
হোল মোর জয়।

এভাবে ই বার বার
পরাজয়ে এসেছে সফলতা
আমি বিস্মিত হয়েছি
চোখ মেলে বার বার
তোমা পানে চেয়েছি
করুণাময় যে তুমি
দয়া করো নিশ্চুপে
এই অসহায় পাপীকে
শুকরিয়া তোমার দরবারে।
৩১.০৩.২০০৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026