কোরআন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কোরআন
লুকায়ে রয়েছে তার ই মাঝে সকল জ্ঞান
অমৃত সুধা রয়েছে এর পাতায় পাতায়
খুঁজে দেখ মন তুমি সকালে আর সন্ধ্যায়।
কোরআন বোঝার মন থাকে যদি তোমার
খুঁজে পাবে দেখা তুমি একমাত্র আল্লাহ্ র
কোরআনে রয়েছে ছড়িয়ে কত শান্তি বানী
জেগে ওঠো তুমি এবার ঐ আহবান শুনি।
তাওহীদের বানী রয়েছে ছড়ায়ে পরতে পরতে
কোরআন খোল না হলে থেকে যাবে সব অজ্ঞাতে
জানতে যদি চাও বুঝতে যদি চাও ওরে ও মন
তুমি কোরআন পড় কোরআন বোঝ এখন।
উম্মতে মোহাম্মদী তুমি যে এই ধরার বুকে
সাধনা করো ওরে ও মন সারাক্ষণ তুমি তাকে
কোরআন দেখাবে তোমাকে সদা মুক্তির পথ
এবার কোরআন ধরো দাও আর সবকিছু বাদ।
৩১.১০.২০০৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।