যেই লাউ সেই কদু
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ
যেই লাউ সেই কদু
টাঙ্গানো মানে লটকানো!
ঝলসানো মানে সেকা দেওয়া
কচলানো মানে চটকানো!
আগেরটা মানে পুরানোটা
দেখা মানে চেয়ে থাকা!
বিরক্তিকর মানে একঘেয়েমি
ঝুনা মানে পরিপক্ক পাকা!
নতুনত্ব মানে নূতন চমক
নেই মানে নাই!
শুভ কিছু মানে ভাল কিছু
জানানো মানে জানাই!
নূতন বোতলে পুরাতন মদ
আগা মানে ডোগা;
কড়া থেকে বুড়া হলাম
বক কিন্তু বগা!
শাওনাজ, ঢাকা।
২১ ডিসেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।