দু:খ ভারী
- শেখ মাফিজুল ইসলাম

দু:খটাকে চৈতী রোদে শুকিয়ে নিয়ে
চিবিয়ে খাব, তোর তাতে কী?
ইচ্ছা হ’লে পান্তাভাতে বাতাস দিয়ে
ঘি-ও খাবো, তোর তাতে কী?

ভোর-না হ’তে দু:খগুলো ছড়িয়ে দেব
কাকের মুখে, ছড়িয়ে দেব বন-বাদাড়ে
শিয়াল-শকুন খূবলে খাবে মনের সুখে;
তোর তাতে কী?

দু:খ আমি পুষতে নারাজ
তুই যদি চাস দিতে পারি
ভেবে দেখিস মনে মনে
পাহাড় থেকেও দু:খ ভারী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026