অন্তরার প্রতি
- আমিনুর রহমান (তপু রায়হান)
অন্তরা,কি যেন মুগ্ধতায় তাকিয়ে থাকতে তুমি। বিস্ময় জাগতো,আমাকে এতো দেখার কি মানে। এখন বুঝি এজন্যই আমাকে দেখার জন্য ব্যাকুল হতে যাতে চিরকাল আমাকে না দেখতে হয় তোমার।
তোমায় দেখার জন্য মনের এতো ব্যাকুলতা কেন জানিনা।
কি যেন একটা অচেনা আবহ মাঝে মাঝে
বুকের মাঝে হাহাকার করে তোমাকে ডাকে।
কতো কষ্টের ভেতরে ছয়টা বছর কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি।
অন্তরা, কিছু সুখ মূহুর্ত আমাকে শেষ করে দিচ্ছে।
আমি তোমার কেউ নয় ভাবতেই অবাক হয়।
একটা চোখে কতো সপ্ন দেখতে পারো তুমি।
ঘৃণা করবোনা আজ।
বড় বেশী ভালবেসেছি অধরা তোমায়।
খুব দেখতে ইচ্ছে করে তবুও সমাজের ভয় হয়।
কারণ,
আজ আমি তোমার অপরিচিত কেউ।
আমি বলে কেউ ছিলনা তোমার জীবনে...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।