তৃপ্তি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা

ব্যাথাগুলো অক্টোপাস,আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।
বুকের জমিনে বসবাস করে করে
ঘুন পোকা হয়ে কুঁড়ে কুঁড়ে খেতে চায়
এমন সময় স্মরণ নিলে আল্লাহর,তৃপ্তি মেলে অশেষ।

ভেবে ভেবে অন্তঃকরণ যবে জেরবার
অমানিশার অতলে হারাতে চায় সবকিছু
দিকভ্রম হৃদয় কাঁদে সকাল সন্ধ্যায়
তখনই গেলে সিজদায় দিশা পাওয়া যায়,বেদনা হারায়।

বারে বারে অধঃপতন।হৃদয় ছটফট।
আর বুঝি উঠবে না রবি।রবে আঁধার ভুবন
আলো-আঁধার দিবাযামী,জীবনভর।
আমার আল্লাহ্-ই সহায় আলো-আঁধারে।

চলতে চলতে জীবনে শক্তি।আবার বলহীন।
বিশ্বাস-অবিশ্বাস,হাসি-কান্না জীবন সমুদ্রে
সবশেষ সিদ্ধান্ত,তৃপ্তি-মুক্তি কোথায়?
মানবেই শেষে আমার আল্লাহর হুকুম,নবীজীর আদর্শ।
০৪.০৯.২০১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026