যখন তুমি আসো
- শেখ মাফিজুল ইসলাম
যখন রাত আসে তখন ঘুম আসে...
যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে,
যখন স্বপ্ন আসে তখন তুমি আসো;
যখন তুমি আসো তখন ঘুমও আসে না
স্বপ্নও আসে না।
ফিরে আসে বিকেল-সন্ধ্যা-ভোর
নিভৃত ঘর-দোর, ঘরের আঙ্গিনা;
আসে কল্পনা, আসে স্মৃতি
হাসি-উল্লাস মাখামাখি যত প্রীতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।