সাদা-পায়রা
- এ কে সরকার শাওন - বাশীঁওয়ালা
যুদ্ধ নয়, নয় অস্ত্রবাজী,
মানুষকে ভালবাসতে শেখ!
সব মানুষের রক্ত অভিন্ন,
সবার হদয়তলে দেখ!
সবাই সৃষ্টি, সৃষ্টিকর্তার;
তবে কেন এত প্রভেদ?
মধুর বাক্যে প্রশমন কর,
হিংসা হানাহানি বিভেদ!
বিভাজনে ঐক্য নষ্ট,
সবল হয় দুর্বল!
দু'চোখে পার্থক্য খুঁজলে
বাড়বে বুকের অনল!
যত সময় ব্যয় উগ্রতায়
তা হতো যদি সৃজনে!
মানুষ মানুষ হতো
মেধায়-প্রজ্ঞায়-মননে!
অহিংসের পথে চলো সবাই
পর নয় কোন দেশ!
সুখের পায়রারা ডানা মেলুক
অটুট থাকুক শান্তির পরিবেশ!
পানজোড়া, কালীগঞ্জ, গাজীপুর।
০৭ জানুআরি ২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।