আগুন
- আমিনুর রহমান (তপু রায়হান)
আগুনে পোড়ে মন
আগুনে পোড়ে ঘর
পোড়ে খড়,
পোড়ে চর।
আগুনের তাপ
নরকের অভিশাপ
আগুন দেহের উত্তাপ
কামনার অগ্নির পাপ।
আগুন
সংসার
অগ্নিপুজারীর ধার
ভেতরজুড়ে অন্ত:সার।
আগুনে পুড়ছে দেশ
চারিদিকে ছারখার
জ্বলছে দীপাবলির শিখা
বাঁধা যায়না সময়ের সীমারেখা।
আগুনে শরীর পোড়ে
চিতায় শব পোড়ে
অগ্নিশীখা ওড়ে
পশু,পাখি মরো।
আগুন! আগুন জ্বালো ঘরে
আগুন পথে সবাই মরে
অগ্নিরথে চড়ে
অন্তর পোড়ে নিজ আগুনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।