গল্পের শুরু-শেষ
- আমিনুর রহমান (তপু রায়হান)

গল্পের শুরুটা শেষটার মতো হয়না
শুরুর দৃশ্যটা স্বপ্নের,শেষের দৃশ্যটা স্বপ্নহারার
শুরুর দৃশ্যটা আনন্দের,শেষটা বেদনার।

কত স্বপ্ন,হাসাহাসি
কত ভালবাসাবাসি
ভ্রম কল্পনা মনে পুষি
স্বপ্ন দিবানিশি

গল্পের পাতা জুড়ে সীমাহীন কষ্টের কাব্য
গল্পের দৃশ্যপট বদলে যায় সময়ের পটে
গল্পের চরিত্র বদলে যায়,আসে নতুন চরিত্র।

কত মাখামাখি
চোখাচোখি
কত দেখাদেখি
মুখোমুখি

গল্পের প্রতিটা পাতায় কারোর নাম লেখা
গল্পের আবহ,সূর,তান সবকিছুই যেন চেনা
তবুও ট্রাজেডি গল্পের মানুষগুলোই নেই।

কত আলাপন
মধুক্ষন
কত সমীরণ
মৃদ্যু স্পন্দন

গল্পের শুরুতে কত আলতো ছোঁয়া স্বপ্ন
পূরণ ঠিকই হয় অন্য কারোর ছোঁয়ায়
তবুও মনে হয় গল্পটা আজও শেষ হয়নি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026