বিবাহ রাত্রির কামনা
- আমিনুর রহমান (তপু রায়হান)
বিবাহ রাত্রির কামনা
কাল হতে আর কেউ কুমার-কুমারী না
এতকাল আগলে রাখা শরীর আর নিজের না
কারো ইশারায়
কারো কামনায়
জেগে থাকা রাত্রির নিবিড় ছলনা
লোভাতুর চোখ
এলোমেলো চুল
নির্ধারিত একটা পথের নির্দিষ্ট ঠিকানা
আর ব্যকুলতা নেই
প্রেয়সী নেই
ভালবাসাহীন মানুষের চুড়ান্ত বেদনা
বিবাহ রাত্রির বাসনা
আজ হতে তুমি কারো না
কারোর জন্য ভালবাসা জমাতে পারবেনা।
বিবাহ মানে দায়িত্বের বোঝা
সেতো নয় নেহায়েত সোজা
যতটুকু সুখ,তারচেয়েও অধিক বেদনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।