তুমি-আমি
- আমিনুর রহমান (তপু রায়হান)

তুমি নদী
আমি ঝর্নার নহর
তুমি গ্রাম
আমি শহর।

তুমি বর্ষা
আমি মেঘ
তুমি বৃষ্টি
আমি ঝড়োবেগ।

তুমি বাতাস
আমি আকাশ
তুমি আশা
আমি ভরসা।

তুমি দ্বীপ
আমি শিখা
তুমি মধু
আমি মক্ষিকা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।