কথা
- আমিনুর রহমান (তপু রায়হান)

কথা হাটে
কথা যায়
কিছু কথায়
ব্যথা পায়

কিছু কথায়
হাসি লাগে
কিছু কথায়
স্মৃতি জাগে

কিছু হাসি
কিছু গান
কিছু ছন্দ
অভিমান

কথার ভিড়ে
কথার নীড়ে
কথার মোহে
কথার দ্রোহে

কথায় স্বপ্ন
কথায় মজা
কথার কথা
দেইযে সাঁজা

কথায় মধুর
বেদনাবিঁধুর
কথার উনিশ
কথায় বিষ

কথায় জ্বালা
কথায় মালা
কথায় সুখ
কথায় অসুখ

কথায় হাসি
ভালবাসা-বাসি
কথায় স্বপ্ন
কথায় রত্ন

কথায় শান্তি
চির অশান্তি
কথায় পদ্য
কথায় গদ্য

কথায় জীবন
কথায় মরন
কথায় আঘাত
কথায় দু:খপাত

কথা যে সব
কথায় আপদ
কথার ভূলে
হূদয় জ্বলে

কথায় শুরু
কথায় শেষ
কথায় বাঁচি
নির্বিশেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।