এপিঠ-ওপিঠ
- আমিনুর রহমান (তপু রায়হান)

২৫.০২.২০২০
এপিঠ-ওপিঠ
আমিনুর রহমান তপু

উৎসব লেগেছে এ পাড়ায়,
ও পাড়ায় শবের যাত্রী,
এই খানেতে আলোর ঝিকিমিকি
ঐখানে নিস্তব্ধ নিঝুম রাত্রি।

কেউ করে অপচয় খাদ্যর গুদাম ঘর
কতজন পায়না একবেলা আহার
ঠাঁয় মেলেনা থাকে কতক জীর্ন কুঠো
সারাদিনে খাবার মেলেনা একমুঠো।

একদিকে বৃষ্টির পশরায় কৃষকের হাসি
অন্যদিকে বৃষ্টিজলে স্নাত ব্যক্তির ব্যথার বাঁশি
একদিকে কারোর জীবন কাটে মহাসুখে
অন্যদিকে কেউ মরছে ধুঁকে ধুঁকে।

নদীর এ তীরে ধুঁধুঁ বালুর চর
ও পারেতে ডেউয়ের তীব্র জোয়ার
এ কূলে নেমেছে বিষম ক্ষরা
ও কূলে ছেপেছে মহাপ্লাবনের ধারা।

একদিকে শাসকের অবিচারে কাঁপছে ধরণী
অন্যদিকে শাসিতের অভিশাপে ডুবছে তরনী
এভাবেই জীবন চলে মহাকালের পথে চেয়ে
হয়তো আসবে আলোর সোপান সেপথ বেয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026