হারানো দিন
- আমিনুর রহমান (তপু রায়হান)

হায়রে আমার হারিয়ে যাওয়া দিনগুলি
মিষ্টি-মধুর মনমাতানো ক্ষনগুলি
হায়রে আমার প্রথম প্রেমের অন্তরা
হারিয়ে বুঝি তোমার প্রেমের শুদ্ধতা।

হায়রে আমার হারিয়ে যাওয়া সেই সে গান
মনভোলানো সেই মায়াবী তান
হায়রে আমার প্রথম বিচ্ছেদ যাতনা
বুকের মাঝে সৃষ্টি রক্তিম কাব্যর দ্যোতনা।

হায়রে আমার হারানো শৈশবের সেই হাসি
যৌবনে বাঁজলো প্রেমে কার বাঁশি
হায়রে আমার স্বপ্নহারা সেই পাখি
মনের ব্যথা মনের মাঝে লুকিয়ে রাখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।