অণুকবিতা- নতুন বছর
- আবু জাফর বিশ্বাস
মহাকালের গর্ভে জন্মনিলো
নতুন একটি বছর,
জীবনের এই গন্তব্যের পথে
হয়না কেউ দোসর।
আলোফোটা দিন হারিয়ে যায়
দিগন্তের শেষে,
জীবন বেলা ফুরাবার কালে
অবসাদ নেমে আসে।
সকল মানুষের বিভেদ ভুলে
দুঃখ গ্লানি মুছে যাক,
বিদায় বছরের মহৎ কর্ম
অমর হয়ে থাক।
-----------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।