শীতের শুভেচ্ছা
- এ কে সরকার শাওন - বাশীঁওয়ালা

ধূসর সাদা কুয়াশা
ঘিরে আছে চারধার!
সন্মুখে দৃষ্টি আটকায়,
পথ চলা বিড়ম্বনার!

নদী-আকাশ-কুয়াশা
মিলে মিশে একাকার!
শীতলক্ষ্যার পুব পাড়ে
আমি নির্বিকার!

সূর্যটা সেই যে ডুবলো
পশ্চিম অস্তরেখায়!
মাঝে মাঝে উঁকি দিয়ে
আবার নিমিষে হারায়!

ঠাণ্ডায় সব জড়সড়
চারিদিক নিশ্চুপ!
গাছের পাতায় ওশ
ঝরছে টুপ টুপ!

কলাপাতায় কান্না রেখা
মনে হয় নাই হুস!
ঘাসের আগায় শিশির
নেই তার জৌলুস!

হাড় কাঁপনো শীত;
মাঘের প্রথম দিন;
যেখানে যেমন আছেন
শীতের শুভেচ্ছা নিন!

পাইকসা, পলাশ, নরসিংদী!
১৪ জানুয়ারী ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026