বালিকা তোমায় দেব
- আমিনুর রহমান (তপু রায়হান)

বালিকা তোমায় দেব জোস্নাভেজা আকাশ
নি:সীম নিভৃত প্রান্তর
মেঘ রোদ্দুরের হাসি
পদ্মদিঘির জল
অমরাবতী

বালিকা তোমায় দেব বোবা পাহাড়ের কান্না
হরেক রকম স্বপ্ন
বিষন্নতা নিমগ্ন বটবৃক্ষ
যন্ত্রণায় দগ্ধ হূদয়
একবুক আশা

বালিকা তোমায় দেব সোনালী একটা দিন
দিগন্তহীন রাজ্য
আলোর নক্ষত্র
মধ্যরাত্রির দু:স্বপ্ন
রংধনু

বালিকা তোমায় দেব বসন্তের নির্জন রাত
চাঁদোয়া ভরা পূর্নিমা
সমুদ্রতীরে স্নাত সূর্যাস্ত
জড়িয়ে থাকা মূহুর্ত
একান্ত

বালিকা তোমায় দেব হীমশীতল শীত-সকাল
ঘুমে আড়ষ্ট চোখ
পাতার নূপুর
নিষ্প্রতিভ উদাস স্বপ্ন
শিশির বিন্দু

বালিকা তোমায় দেব উজাড় করে সবটুকু
বিনিদ্ররাত্রির কল্পনা
স্বর্ণমনের জল্পনা
গল্পের পসরা
দীর্ঘশ্বাস

বালিকা তোমায় দেব মুদ্ধতার জড়ানো চাদর
পথহারা পথিকের গান
আমার আমিত্ব
কচি দূর্বাঘাস
তানপুরার সুর

বালিকা তোমায় দেব আমার উদাত্ত প্রেম
বেদনার্ত বাঁশি
তারার হাসি
উতলা মন
কাশফুল

বালিকা তোমায় দেব পাগল পাগল অনুভূতি
জ্বালাবো অনেক
পোড়াবো ঢের বেশি
মিষ্টি খুনসুটি
উতল হাওয়া

বালিকা তোমায় দেব আমার জীবনের সমগ্র অর্জন
নতজানু হয়ে মুগ্ধ চোখ ছোঁয়া সকালবেলা
তোমায় দেব আমার স্বপ্নরাশির মেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026