আধ্যাত্বিক গান
- আমিনুর রহমান (তপু রায়হান)
আধ্যাতিক গান
মন ওরে.... ভোলা..... মন
ওরে আসলে ভবে যাইতে হবে
ঐ না ঐ কবরে
সময় থাকতে কররে সংগ্রহ
কবরের পাথেয় রে।
দুনিয়ার বুকে তুমি করছো প্রেমের খেলা
সময় হলে ফুরাবে তোর সুখেরই ভেলা
মন রে তুই শক্ত করে বাঁধরে মনে ঔ বিধাতারে।
সময় থাকতে....
জীবনটা করলি বিফল কোনসে কারনে
বিধাতারে রাখতে তুই একটু স্মরণে
তোর ভালবাসা,প্রেম-পিরিতি
দেরে ঔনা দয়ালরে।
সময় থাকতে....
সৃষ্টি লগ্নের শুরু প্রেমের ঔনা আদম-হাওয়া
মুক্তারে তুই এই জীবনে একমাত্র চাওয়া
তোর সকল স্বপ্ন,সকল আশা বিফল হলো
এখন ডাকনা দয়াল নিধিরে।
সময় থাকতে....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।