আমার জন্য
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমার জন্য তোমার অস্হিরতা আর নেই
আমার জন্য তোমার সময় এখন আর নেই
তুমি ব্যস্ত কত-শত মানুষের ভিড়ে,
আমি ডুবে আছি জীবন নদীর শূণ্য তীরে।
এখন তোমার গভীর সমুদ্রতীরে
বয়ে চলেনা ব্যথার ঢেউ
মিলন অভিসারে চাতকীনির মতো
পথ চেয়ে থাকেনা কেউ।
আমার জন্য তোমার উদাত্ত ভালবাসা এখন নেই
তোমার একচিলতে হাসি জান্নাতসম
মনে কি পড়ে প্রিয় সব কথনমালা
না কি সব ভূলে গেছ একনিমেশেই।
আমার আকাশে অনেক মেঘ এখন
উদাস হয় যখন তখন
তুমি না থাকার শূণ্যতায়
আমি তোমার থেকে অনেকদূরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।