অস্তিত্ব
- আমিনুর রহমান (তপু রায়হান)
যখন ট্রেনের জানালায় খোলা চুলে
উতল হাওয়া ঝুঁয়ে যাবে
মনে করো আমি স্পর্শ করছি
তোমায়।
যখন তুমি উদাস হবে অতীত ভেবে
কি ছিলাম আর কি আছি এই ভেবে
তখন দেখবে আমি তোমার অস্তিত্বে
কতটুকু মিশে ছিলাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।