আমাকে নিবে সাথে
- আমিনুর রহমান (তপু রায়হান)
কখনো মনে হয়,
শ্যামল প্রান্তর থেকে তেপান্তর পাড়ি দিয়ে
ছুটে যায় অনেকদূরে,
যদি পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে যায়
পারবে কি আঁচল দিয়ে ঘাম মুছে দিতে?
ভাবতেই পারছোনা কি করবে তুমি
নিজের কাছ থেকে নিজেকেই নিচ্ছো লুকিয়ে
ভাবছো পালিয়ে যাবে দূর থেকে বহুদূরে
তখনো বলবো আমি;আমাকে নিবে সাথে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।