তোমার জন্য
- আমিনুর রহমান (তপু রায়হান)
তোমার জন্য একটা নক্ষত্রের রাত দেবো
যদি তুমি একটিবার আমাকে জড়িয়ে রাখো
তোমার জন্য এক আকাশ স্বপ্ন দেবো
মেয়ে,যদি তুমি আগ্রহভরে আমাকে ভালবাসো।
তোমার জন্য পৃথিবীর চারিদিক হতে
আমি অফুরন্ত সুখ এনে দেবো
যদি তুমি আমাকে তোমার মনের ভেতরে
একটু ঠাঁই দাও।
তোমার জন্য আমি একটা পূর্নিমার
মায়াবী রাত এনে দেবো
ভেতরে একটুখানি যদি বসবাসের
অধিকারটুকু দাও,
যদি তুমি আমাকে একটুখানি
ইচ্ছে করে মধুর মধুর কথা বলো।
২৭.৪.১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।