অজানা ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

এ কোন এক অজানা ভালবাসা
কোন এক মানবীর জন্য বুকে জমানো
অনন্ত আশা
বহুদূর পানে যেয়ে বিবাহ প্রণয়ে হূদয় বাঁধা
প্রেমময়ী বালিকা যেন মোর চাতকিনী রাঁধা।

মিলন অভিসারে লুকানো দেখার চোখে তৃষা
অপরুপ মায়াবী বধু মোর,তাই হারিয়েছি দিশা
পরানে জ্বালানো বাতি জ্বলে আর নেভে
আমার পরশখানি পেয়ে মমতায় সে জড়িয়ে নেবে।

ভাবিনি কখনো নিয়তি আমায় নিয়ে
করবে নিঠুর খেলা
যার ভাবনায় কেঁটেছে আমার রাত
সেই যদি করে হেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।