অপেক্ষা
- আমিনুর রহমান (তপু রায়হান)

শেষ ট্রেনটা আসবে কখন?
আমি ক্লান্ত তোমার অপেক্ষাই
সেই ভোর হতে বসে আছি
ঝকঝক শব্দে পার হলো
আরো দু-তিনটা ট্রেন
তাকিয়ে আছি পলকহীন
তুমিতো আসলেনা।

বলেছিলে ভোর পাঁচটায় আসবে
তুমি আমাকে নিয়ে যাবে অজানা পৃথিবীতে
আমি সব ফেলে এসেছি
ফিরে যাবার নেই উপায়
তোমার কোন বিপদ হলোনা'ত?
ভাবতেই বুকটা আঁতকে ওঠে!

তোমায় পাবার জন্য কত প্রহর
বিনিদ্র কাঁটিয়েছি
কতবার ভেবেছি তুমিই শেষ আশ্রয়
জেনে-শুনেই মরিয়া হয়েছি
পাগলের মতো ভালবেসেছি
আমি কতকাল ষ্টেশনে পড়ে থাকবো?
তুমি আমাকে নিতে আসবেনা?

২৩.১.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026