আমি-তুমি
- আমিনুর রহমান (তপু রায়হান)
কেমনে হবো পার,উথাল সাগর পারাপারে
ঔ পারে মোর প্রিয়সখা ডাকে বারেবারে
বারবার মন ঔপারে চায়,ঔপারে চায় ফিরে
অপার প্রেমের সুধা করি পান তারেই ঘিরে।
কেন সে যে বারেবারে ঘোরে আমার ধারে
কি কথা আছে তাঁর মনের অচিন পুরে
ফুটে কি ফূল উঠোন জুড়ে তারই তরে
মন আকাশে দোলা দেয় সে সারে সারে।
ভূল বুঝোনা,নীল নয়না ;ভূল বুঝোনা মোরে
ভালবাসি কতখানি বুঝবে কেমন করে?
পড়ে ছিলাম ধূসর আলোর অন্ধকারে
তুমি এসে প্রাণ জুড়ালে,ভব অকূল পারে।
নিশির পাখি, স্বপ্নসাথী;এসো ঘাটের পারে
ক্লান্ত আমি,শ্রান্ত আমি দাঁড়িয়ে আমার দ্বারে,
তুমি থাকো চাতক পাখি যত্নে মনের মন্দিরে
কেউ থাকেনা তুমি ছাড়া মনের অরন্যগভীরে।
কোন মায়ায় বাঁধলে তুমি স্নেহ-প্রীতির ডোরে
তোমায় প্রথম দেখেছিলাম কাকডাকা ভোরে
আমার মনে একটা পাখি গান করে যায় সূরে
আমার তরী ভাসে শুধু তোমার সাগর তীরে।
প্রেমময়ী,গল্প-কথা হবে;এসো বসন্তসমীরে
সারাক্ষণ উদাস মন উথাল-পাথাল করে
আসবে কখন;দেখবো তোমায় পরানভরে
ভালবেসে,অবশেষে চুপে নিয়েছ হৃদয় হরে।
অকূল সাগর দিলাম পাড়ি তোমায় স্মরে
কবে আসবে সখী,আপন নীড়ে মোর দুয়ারে
গান ভাসে আজ;সুর উঠেছে বীণার তারে
কোনমতেই পারিনা থাকতে দুরে সরে।
ভাসাই তরী দূর সুদূরে তোমার খেয়াপারে
না পেলে চলে যাবো; লুকাবো পরপারে
প্রেমা,ভাসাও না হয় ডোবাও একেবারে
হোক বসন্ত আয়োজন,না হয় যাক ফূল ঝরে।
কার কথাটি মনে পড়ে কাজে-অবসরে
ঘুমের ঘরে স্বপ্নপুরে দেখ তুমি কারে
মনে পড়ে কি সকাল-সাঁঝে শুধু আমারে
মগ্ন থাকো,মৌনতায়,অানমনে,প্রেমাভিসারে।
কাছে থাকলে চিরবসন্ত;দূরে ব্যথার জুয়ারে
মোহিত স্বপ্নচোখে তাকাও যখন হৃদয়গুহারে
আখিঁ মেলে দেখি যখন থাকো কেন সরে
বিদায়বেলা দাও বিদায় কোমল অশ্রুভারে।
থাকে মনে,প্রতিক্ষণে, থাকো অন্ত:পুরে
ডাকি আমি দিবা-রাত্রি কোকিলের সুরে সুরে
তারার ভিড়ে চাঁদ হয়ে যাও তুমি কেমন করে
স্বপ্নসাথী,অস্পরী হয়ে আসো ঘুমের ঘোরে।
চুড়ি,খোঁপার ফুলে মুগ্ধপ্রাণ প্রথম উপহারে
পূর্ণ করো জীবন আমার মিলন যোগ্য করে
পথ একটাই,আমি তোমার পথ লক্ষ্য ধরে
তুমি আমার সাধনার ধন,মানিক-রত্ন ওরে!
তোমায় আমার করে নেবো প্রেমের অধিকারে
প্রেমের দীপাবলি জ্বালো মনের ভেতর-বাহিরে
বিচলিত নয় আমি,যোদ্ধা আমি শত তিরস্কারে
অভয় দিলাম ভয় পেওনা;হারাতে বন্ধুরে।
আলোর নয়ন ভরে,দিলাম হৃদয় উজাড় করে
মুগ্ধচোখে তাকাও যখন ডাকি চেনা নাম ধরে
যা আছে মুছি কর্তব্যভার নিখিল সংসারে
আঁধার আলোক পেলো তোমার দীপ্তিসাগরে।
যা আছে দিলাম বিসর্জন অকুল পাথারে
সব গিয়েছি মুখ বুজে সয়ে;শান্ত-নির্বিকারে
ডেকে নাও প্রাণসখী,তোমার সুধা সিন্ধুতীরে
উদাস চোখে তাকায় বন্ধু তোমার প্রান্তরে।
মনে হয় কতযুগ-কতকাল দেখিনি তোমারে
কতক্ষন,কথোপকথন হয়নি তোমার শিওরে
ভেসোনা সখী ;ঝাপ দিওনা কালো নিরে
এসো কাছে ভালবেসে; মত্ত করো উদাসীরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।