অভিশাপ
- আমিনুর রহমান (তপু রায়হান)

জন্মটাই অভিশাপ
মৃত্যু একদিন হবে
মায়া-মমতা,স্বজন
সবই পড়ে রবে।

তুমি যাকে দিবে জ্বালা
সময় ফিরলে তোমার পালা
কান্নার জ্বলে ভাসাও যদি
কাঁদতে হবে নিরবধি।

তুমি যাকে পেলেনা
সে তোমায় পায়নি
তুমি যাকে চেয়েছ
সে তোমার হয়নি।

তুমি যা খেয়েছ
অন্যজন তা খায়নি
অন্যজন যা খেয়েছে
তুমি তা পাওনি।

তুমি যা দেখেছ
অন্যকেউ দেখেনি
অন্যজন যা দেখেছে
তুমি যা দেখনি।

তুমি যা ভেবেছ
সব ছিল ভূল
যাদের ভেবেছ বোকা
তাদের হাতেই ফূল।

তুমি যখন শিশু ছিলে
কাঁটতো মেতে খেলায়
তুমি প্রচন্ড আবেগী ছিলে
উত্তাল যৌবন বেলায়।

তুমি যখন বুঝতে শিখলে
শত দায়িত্ব-কর্তব্যর পাহাড়
তখন হতে অস্তিত্বহীন
নিজের সত্ত্বা অন্যতে হারাবার।

বোধের জন্ম ছাড়া সবই মরিচিকা
সত্যর মাঝেও আছে বোধীদের ধোঁকা
কথার ইন্দ্রজালে মানুষ হচ্ছে মধু পোকা
চুপ করে সব দেখছি আমরা কতক বোকা।

যা ইচ্ছা তাই করছো বেশ!
তোমার দিনের হবে শেষ
তুমি অন্যর ;সবই মিছে মায়া
মৃত্যুর পর থাকেনা কারো ছায়া।

২২.১.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।