অপরুপ সৃষ্টি
- আমিনুর রহমান (তপু রায়হান)
কি অপরুপ তাকিয়ে দেখো
ফুলের হাসি,
বসন্তে গাছে দোলে পাখি
দোলে দেখ পাতার বাঁশি।
পাখি উড়ে কোন সুদূরে
কিসের টানে
মন উড়ে যায় ডানা মেলে
হাওয়ার তানে।
নদী কেন ছুটে চলে মোহনাতে
পাহাড় স্হির থাকে কার ইশারাতে
তারা কেন জ্বলে রাতে আকাশেতে
বৃষ্টি কান্না করে কার বেদনাতে।
ঝর্ণা কেন নেমে যায় রুধীর ধারায়
সন্ধা হলে সূর্য কেন লুকিয়ে যায়
ভোররাতেই চন্দ্র কেন পালিয়ে যায়
কোন মায়াবী টানে,কার মহিমায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।