মা
- আমিনুর রহমান (তপু রায়হান) - ছড়া
কেমন করে ঘুমাও মাগো
আমায় ছেড়ে একা
আর কখনো আমার সাথে
করবেনা কি দেখা?
তুমি ছাড়া বাড়িটা এখন
লাগে ভীষন ফাঁকা
স্বপ্ন-জাগরণে মাগো শুধু
তোমার ছবি আঁকা।
একটা পাখি বারে বারে
ডাকে গানের সুরে
মাগো আমি যাবো দুরে
আসবোনা আর ফিরে।
তোমার ছেলে হারিয়ে গেলে
খুঁজতে তুমি যাবে
আমিও যদি আড়ালে লুকায়
খুঁজে কি আমায় পাবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।