পিঠা (ছড়া)
- আমিনুর রহমান (তপু রায়হান)
মায়ের হাতের পিঠা
খেতে দারুণ মিঠা,
খেজুর রস আর পাটালি
ফিরনি,পায়েস,দুধপুলি।
মুরালি,পুয়া,ঝালপোয়া
আছে স্বাদের মোয়া,
খইয়ের মুড়কি,পাকড়া
চিড়ার লাড্ডু,তালের বড়া।
পাকন,গোকুল,চিতই
বিবিয়ানা,কুলশি,জামাই,
মুঠি,পানতোয়া,সরপুরি
লবঙ্গ লতিকা,ফুলঝুরি।
খেজুর,দুধ,দোল,তাল
ডিম,ভাঁপা,নারিকেল,
ছিটকা রুটি,সুজি,সরপুলি
নাড়ু,হাতকুলি,ঝালকুলি।
হরেক রকমের পিঠা
খেতে চরম মিঠা!
২.২.২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।