প্রভূর স্মরণে
- আমিনুর রহমান (তপু রায়হান)
প্রভূ,নিত্য আমি তোমায় স্মরি
তুমি ছাড়া আর কেহ নাই
তোমায় ভেবে সুখ খুঁজে পাই
ভব নদীতে ভাসায় তরী।
সূর্য ওঠে তোমার নামে
মন জুড়ায় পাখির গানে
নদী ছুটে সাগর পানে
ঝর্না বয়ে যায় কলতানে।
সৃষ্টি তোমার চন্দ্র-তারা
তোমার প্রেমে আত্মহারা
তাইতো জপি তোমারি নাম
তুমি প্রভু অসীম-মহান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।