মরিচিকা
- আমিনুর রহমান (তপু রায়হান)
একটা মরিচিকার পিছে
ঘুরছি আমি শুধুই মিছে
আকাশ ভরা অজস্র তারা
বাতাস যে আজ বাঁধনহারা
মন মানেনা,দেয়যে সাড়া
তারই জন্য পাগলপারা।
অভিমানী মন,ভাবে কিছুক্ষণ
বিফল জীবন-প্রতিক্ষণ
চুপিচুপি,মনে মনে
আগলে রাখি খুব গোপনে
সে যে আমার সাধনার ধন
আমার প্রেমের মানিক-রতন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।