প্রেমিকার বন্ধনা
- আমিনুর রহমান (তপু রায়হান)

তব প্রেমসুধা করেছি পান
আমি মাতাল তোমার চোখের চাহনিতে
আমার কাছে তুমি সপ্ত আশ্চর্যের চেয়েও রহস্যময়ী
বারমুডা ট্রায়াঙ্গলের মতো অদৃশ্য হয় তোমার মুখ দেখে
কল্পনালোকের অস্পরী তুমি,বাস্তবতার রাণী
স্বপ্নসহচরী
বন্ধনা তব তরে।

ললাটের টিপে পর্বতের ছোয়া,মুখখানি মনপুরা দীপ
কামনার অগ্নিতে তীব্র তাপদাহে ঘর্মাক্ত
তোমার কৃপা যদি মেলে আশ্রয় দিও বুকে
বক্ষ দোলায় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা যেন
অশ্লীল চোখ চেয়ে থাকি আমি নিরুপায়।

নীলাম্বরী শাড়ির ফাঁকে লুকিয়ে থাকা চর্মের মহিমা
চন্দ্রমল্লিকার স্তন ডেকে যায় আহ্বানে
ঝর্ণার শব্দে চমকিত বয়ে যায় নিরবে
তুমি নও আফ্রোদিতি,নও ডায়েনা,নও ভেনাস
তার চেয়েও সুন্দর,ভূল হয়ে যায়;তার চেয়েও বেশি!
নিভে না যায় চিরউন্নত প্রদীপ দুটি তোমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।