অতৃপ্ত জীবন
- আমিনুর রহমান (তপু রায়হান)
অতৃপ্ত জীবনের মায়ায়
ফেলে এসেছি ভ্রান্তির ছায়ায়
বুঝি ভূল ছিল সব আমার
তাই বুঝি পাওয়া হলোনা তোমার।
আমার স্বপ্ন ভেসেছে বালুর চরে
দেখেছি তোমায় পরের ঘরে
হয়নি এতটুকু আক্ষেপ না পাবার
বেদনা হয়নি তোমাকে হারাবার।
তুমি তুমি এ ঘোর কেটেছে সন্ধাবেলা
তুমি নেই ভেঙ্গেছে ছলনার পাশাখেলা,
আমি আছি,পাশাপাশি আকাশের নীহারিকা
কে তুমি বালিকা!পলাতকা নাকি কুমারিকা!
ভ্রান্তির ঘোর রচেছে সেই কতযুগ-কাল থেকে
এতদিনে প্রেমের সমাধিটা গেছে আঁধারে ঢেকে
তুমিতে বিলীন আমি তোমার অস্তিত্বে মিশে
পথ হারানো পথিক হয়ে হারিয়ে ফেলেছি দিশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।