আজব দৃশ্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

দুনিয়াটা রং তামাশার
আজব দৃশ্য ভাই
জন্মদিনে আজান শুনি
মৃত্যুর সময় হায়!

হাসপাতালে কেউ হাসে
সন্তান জন্মে মিষ্টি-মুখ
লাশের সারি দেখে আমার
দু:খ-কষ্টে ভাসে বুক।
দোলনা দোলে ছোট্টসোনা
মুখটা হাসিহাসি
চার বেহারার লাশের খাটিয়া
ব্যথার পোড়াবাঁশি।

কারোর মুখে খুশির ঝলক
কারোর দু:খ-কষ্টে ঘেরা
কারোর জীবন দোলনাতে
কারোর বাঁশের বেড়া।

কাফন কিনতে যেয়ে ভাবি
আমার দিন ফুরাবে কবে
সবাই গেছে যেইনা পথে
আমাকেও যেতে হবে।

কখন জানি আসবে ভেসে
আযরাঈলের ডাক
দুনিয়ার মিছে মোহ-আবেগ
সবই পড়ে থাক।

সঞ্চয় আমার নাই কিছু নাই
দিলাম তোমার কর্মে ফাঁকি
অধম আমি,কাঙ্গাল আমি
তবু তোমার দয়ার আশায় থাকি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026