মা
- আমিনুর রহমান (তপু রায়হান)

পৃথিবীতে স্বর্গসুখ
আমার মায়ের মুখ
মায়ের মুখের হাসি দেখে
জুড়াই আমার বুক।

মা-জননী স্রষ্টার কাছে
শ্রেষ্ঠ নিয়ামাত
তাইতো মায়ের পদতলে
রয়েছে জান্নাত।

সন্তানের অসুখ হলে
মাইযে করে সেবা
মায়ের মতো দরদী ধরায়
আছেই বা আর কেবা।

হাজার কষ্ট দিলেও মাকে
করেন আশীর্বাদ
যেন সদা থাকিস ভালো
এই কামনা তার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।