হে আলোর দিশারী
- আমিনুর রহমান (তপু রায়হান)

হে আলোর দিশারী
আলোর দিশা দাও
দু:খ-কষ্ট সব নাও।

হে আলোর দিশারী
আর কতকাল নীরব হয়ে রবে
কবে আর নব সূর্যোদয় হবে।

হে আলোর দিশারী
এখানে জীবন খরা-জীর্নজরা
সাজিয়ে দাও আলো দিয়ে ধরা।

হে আলোর দিশারী
জেগে ওঠো,ঘুমিয়ে থেকোনা আর
পারবেনা কেউ তোমায় হারাবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।