চায়ের কাপে ঝড়
- আমিনুর রহমান (তপু রায়হান)
দেশ-বিদেশের কি সংলাপ
চায়ের কাপে চলছে ঝড়
বিশেষ অজ্ঞ,মূর্খগুলো
দোষচর্চায় দিন করছে পার।
কার কি আছে,কার কি নাই
সে হিসাবের কি দরকার
নিজের সম্বল নেইতো কিছুই
কেনই পরকে নিয়ে ভাববার।
পরের আছে,পরের ঘরে
নিজের শূণ্য ভিটে-মাটি
অমুক খারাপ,তমুক খারাপ
নিজেই একা খাঁটি!
নিন্দুকের নিন্দা নিয়ে
চায়ের কাপে ঝড়,
গলাবাজির ভাব দেখে
দোকান নড়েচড়।
চায়ের কাপে ঝড় না তুলে
পরিশ্রম করো ভাই
নিজের সমালোচনা করে যে
তার চেয়ে ভাল কেউ নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।