কেন এই আকুতি
- আমিনুর রহমান (তপু রায়হান)

চারিদিকে কিসের কোলাহল!
তাকিয়ে দেখছে জীবন-মরন খেলা
মায়াময় এ পৃথিবীতে!

চারিদিকে ক্ষুধিত মানুষের হাহাকার
ইজ্জত হারানো বোনের তীব্র আর্ত-চিৎকার
বাঁচাও আমাদের,কেউ নেই কি বাঁচাবার?

কেন এই হত্যাযজ্ঞ,লুণ্ঠন,ব্যভিচার
অন্যায় নীতি,আগ্রাসন, অবিচার
শিকলে বন্দি মানবতা;কেউ নেই কি বাঁচাবার?

কত মা-বোন স্বামী-সন্তানহারা
কত মানুষ হচ্ছে পাগলপারা
কত মানুষ হচ্ছে গৃহহীন ছন্নছাড়া।

বাঁচার কি নেই কোন উপায়
কতজনে সব হারিয়ে অসহায়
সমাজপতি! জবাব চায়! কে দেবে এদের ঠাঁই?

কুকুর মানুষ একসাথে যেথায় খায়
ভিখারী ঘোরে কেন ঝোলা কাঁধে রাস্তায়
জবাব চাই!স্বাধীন দেশে দূর্নীতিরতো অভাব নাই!

বন্দি হবার জন্য কভু আসেনি স্বাধীনতা
মুক্ত পাখির মতো বলবো বাংলা মায়ের কথা
জবাব চাই,কেন আজ পিঞ্জরাবদ্ধ মানবতা?

কেন আজ মরছে মানুষ দু:খ-কষ্ট নিয়ে বুকে
পথে-ড্রেনে,রাস্তা-ঘাটে মরছে ধুঁকে ধুঁকে
কেউ কি নেই সব জঞ্জাল দিতে রুখে।

মানুষ হয়ে মানুষের নেই কি বাঁচার অধিকার?
আর কতকাল ঘুমিয়ে থাকবে নির্বিকার
সাহস করে এগিয়ে চলো,দাও জোরে হুংকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026