মিথ্যার আবরণে ঢাকা সত্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

মিথ্যার আবরণে ঢাকা সত্যর দেয়াল
আবরণে দরবেশ,ভেতরে ভেতরে শেয়াল
রাজনীতির মঞ্চে বক্তা গরম
বুদ্ধিজীবি শ্রেণী তোষামদে চরম
চলছে মিথ্যার প্রচার
সবকিছু মিথ্যাতে একাকার
পথে-হাটে-ঘাটে-মাঠে
সর্বত্র মিথ্যার জয়জয়কার।

মিথ্যার আবরণে কুটনীতিক
সত্য জালিমের জুলুমে ওষ্ঠাগতপ্রায়
জালিয়াতি-দূর্নীতি-চোরাকারবার
মানুষ এখন ছদ্মবেশী বাটপার
ভেজালে মেশানো খাবার আহার
দূর্নীতি ঢুকে গেছে রক্ত-মজ্জায়
আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন বিবেকের কাছে
আমাদের হতে নব প্রজন্মের কি শেখার আছে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।