বাবা
- আমিনুর রহমান (তপু রায়হান)

বাবা পূরণ করেছ আমার সকল আবদার
জন্ম হতে তুলে নিয়েছ দায়িত্ব-কর্তব্যভার
দু:সময়ে দিয়েছ আশ্রয়,আশার অভয়
বাবা আছে পাশে,তোমার কিসের ভয়!

শত অভাব-অনটনে পেয়েছি তোমার আদর
রেখেছ যত্নে,পেয়েছি তোমার স্নেহের চাদর
নিজে না খেয়ে খাবার দিয়েছ মোর পাতে
বাজারে নিয়েছ আমায় আঙ্গুল ধরে হাতে।

কতদিন কতরাত কেটেছে তোমার কোলে
সময় কেটেছে কতো মধুর হেসেখেলে
বকুনি দিয়েও টেনে নিয়েছ বুকে তুলে
আমার জীবন ভরে দিয়েছ ফুলেফুলে।

হতে দাওনি কভু তোমার চোখের আড়াল
কেমন আছি আমি রেখেছ সে খেয়াল
চিরজীবন থাকতে চাই তোমার পাশাপাশি
সত্যিই বাবা তোমায় আমি অনেক ভালবাসি।

০৯.০২.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।