ফুলবিক্রেতা
- আমিনুর রহমান (তপু রায়হান)

ফুল নেবে ফুল
হরেক রকম ফুল আছে
ফুল নেবে ফুল!

লাল ফুল নীল ফুল আর সাদা রঙের ফুল
নীলদীঘির শাপলা-পদ্মফূল
শিল্পীর আকা রংতুলির ফুল
ধুসর-রংধনুর সাতরঙা ফুল
ফুল নেবে ফুল।

ঘরের ফুল বাহিরের ফুল পাতার ফুল
খাতার ফুল
বসন্তের আবির মাখা ফুল
ঝরে যাওয়া শুকনো বনফুল
ফুল নেবে ফুল।

প্রেমের ফুল গানের ফুল এবং সমাধির ফুল
অবহেলা আর সম্মাননার ফুল
শহীদ মিনারে শহীদ স্মরণ
স্কুল-কলেজের নবীন বরন
প্রিয়ার খোঁপার ফুল আর তারার ফুল
ফুল নেবে ফুল।

দিনের ফুল রাতের ফুল
ভাসা এবং হাসাফুল
ফুলওয়ালার যত্নে গড়া ফুল
ফুল নেবে ফুল।

আর কে দেবে আমি ছাড়া
তরতাজা টাটকা ফুল
কার জীবনে আছে আমার মতো
বেদনায় দগ্ধ হৃদয় ক্ষত
শত-সহস্র ভুল
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট ফুল।

(কবি হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতার অনুকরনে)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026