প্রিয় কবি
- আমিনুর রহমান (তপু রায়হান)
৯.২.২০২০
সবার প্রিয় কবি
-আমিনুর রহমান
তোমার প্রিয়,আমার প্রিয়
সবার প্রিয় ছাদি ভাই
কবিনগর কবিতার আসরে
তার মতো কেউ নাই।
গল্প-কবিতা,ছন্দ-ছড়ায়
তিনি সবার সেরা
চোখ দুটি তার খুব মায়াবী
স্বপ্ন দিয়ে ঘেরা।
কবিনগর কবিদের আসর
তার হাতেই গড়া
খুব সহজেই লিখতে পারেন
মজার ছন্দ-ছড়া।
রংতুলিতে শিল্পী সে যে
আঁকতে পারেন ছবি
কলমে তার যাদুর আঁচড়
প্রতিভাবান এক কবি।
আয়রে তরুণ,আয়রে কিশোর
কবিদের কবিনগরে
থাকি ছাদির হুসাইন ভাইয়ের
সুর-ছন্দের আসরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।