একটা মেয়ে
- আমিনুর রহমান (তপু রায়হান)

কোথায় যেন দেখেছি তাকে
সে আমার পাশের গাঁয়ে থাকে
ফসলভরা বিলের বাঁকে
মনটা তাকে জড়িয়ে রাখে

কি যেন হলো তার
বিয়ে হলো সাথে কার
আমার মনের চারিধার
প্রশ্ন খোজে বারেবার।

মেয়েটির সাথে আর হয়নি দেখা
প্রায়ই সময় থাকতো একা
মুখে থাকতো লেগে হাসির রেখা
উড়তো মেলে রঙ্গিন পাখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।