ফরিং
- আমিনুর রহমান (তপু রায়হান)

ফরিং ফরিং বলতে পারিস
দুষ্টু কেন এত
করিসতো খুব ছুটোছুটি
এখন লাফাও যতো খুশি তত।

ফরিং ফরিং দুষ্টু ফরিং
ঠ্যাং কেন তোর বাঁকা
হাতগুলো দিয়ে খাস কি তুই
বোকা বোকা দু'চোখা।

ফরিং তুই যাস কোথারে
আমার সাথে যাবি
তোরে দিবো চিড়ে,মুড়ি
কোর্মা,পায়েস খাবি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।