শরৎ এলো
- আমিনুর রহমান (তপু রায়হান)

শরৎ এলো শরৎ এলো
কাশফুলের মেলা
রাতের বেলা জোনাক পোকা
করে আলোর খেলা।

শরৎ এলো শরৎ এলো
বাঁকা চাঁদের মধুর হাসি
শরৎ এলো শরৎ এলো
বাঁজছে পাতার বাঁশি।

শরৎ এলো শরৎ এলো
পেঁজা মেঘের ভেলায়
শরৎ এলো শরৎ এলো
গোল্লাছুটের খেলায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।