স্মৃতির বাসর
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমি ফেলে এসেছি
যাকে ভালবেসেছি
নতুন স্বপ্ন দেখেছি
অন্যকে ভালবেসেছি।
আমার প্রতিবিম্বে আমি আসামী
মন ভাঙ্গার অপরাধে পাওয়া উচিৎ দণ্ড
এক মনে বারবার কতজনরে ভালবাসি
আমরা সব মানুষ একেকটা ভণ্ড।
বোধের কাছে অসহায়
চোখের জল করে উপেক্ষা
পথ পাড়ি দেয় নব গন্তব্য
ভুলতে পারি সহসায়।
নদীর স্রোত কভু থেমে থাকেনা
চোখ কেবল স্বপ্ন আঁকেনা
কখনো ভুলে;আবেগের ছলে
প্রেমের খেলা খেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।