হস্তরেখা বিচার
- আমিনুর রহমান (তপু রায়হান)
কুষ্ঠির গোষ্ঠী উদ্ধার করে
হস্তরেখার বিচার,
ভাগ্য যদি হাতে থাকে
কিসের জীবনাচার?
ভাগ্য গুনে জ্যোতিষ রত্ন
ফুটপাতে থাকে বসে,
নিজের ভাগ্য ভিক্ষাবৃত্তি
পরের ভাগ্য কষে।
নিজের ঘরে লাগলে আগুন
টের পায়না হাত দেখে
শাস্ত্র-ফাল-নক্ষত্রের গতি
ফেল সিকেই তুলে রেখে।
আন্দাজ করে বলে মিছে
রেখে চক্ষু বন্ধ করে
ধান্ধাবাজি রোজগার করে
টাকায় পকেট ভরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।