১৪ ই ফেব্রুয়ারী
- আমিনুর রহমান (তপু রায়হান)

আবার আসছে ১৪ ই ফেব্রুয়ারী
শোনা যাবে কতশত বোনের আহাজারি
ভালবাসা নয়,অশ্লীলতার আগ্রাসন
পার্কগুলোতে চলবে সেদিন যৌন উন্মাদন।

দুই টাকার ফুল সেদিন হাজার টাকায় বিপণন
অজস্র বোন হবে প্রেমের ফাঁদে হারাবে সম্ভম
ভালবাসি সবকটি দিন,ভালবাসা বারোমাসি
কাছে থাকি,পাশাপাশি,বারবার ভালবাসি।

ভালবাসা মানে নয়রে খেলা; মিথ্যা প্রলোভন
ভালবাসা সাধনার ধন,সবার থাকেনা মন
মনের মায়ার কাটেনা রেশ,থাকে সর্বক্ষণ
না জেনে দিওনা মন,আবেগে চলেনা জীবন।

আবেগ-আবেগ খেলছে সবাই,আবেগ হচ্ছে চাষ
আবেগের বশে করছে সবাই নিজের সর্বনাশ,
বাবা-মা,পরিবারের কথা নিও একবার ভেবে
ঘুমালে আর হবেনা হুশ,একটু থাকো জেগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026